উত্তরকোণ

বালিয়াদিঘী ইউপিতে ভিডব্লিউবি চাল বিতরণ উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

বালিয়াদিঘী ইউপিতে ভিডব্লিউবি চাল বিতরণ উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

রবিবার বগুড়ার গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদে গরীব ও অসহায়দের মাঝে (৫ মাস) এর ৩০কেজি করে ভিডব্লিউবি এর চাল বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াদিঘী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন সহ ইউপির প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

শেয়ার: