আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘি উপজেলার নবাগত উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অন্যন্যার সাথে আদমদীঘি প্রেসক্লাব ও সান্তাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১ জুন) বেলা ১০ টায় উপজেলা নির্বাহি অফিসারের কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার নিশাত আনজুম অনন্যা অত্র উপজেলায় সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার আহবান জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আযহা তথা কোরবানির হাটে সরকারি নির্দেশনামতে টোল আদায় না করে অতিরিক্ত হারে টোল আদায় করা হ্েচ্ছ কিনা এবং দরিদ্রদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণে অনিয়ম করা হচ্ছে কিনা তা জানা থাকলে তাকে তৎক্ষাণিক অবগত করার জন্য আহবান জানান। মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সহ-সভাপতি বেনজীর রহমান, সম্পাদক সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ-সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ লিটন, সম্পাদক সাগর খান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, তরিকুল ইসলাম জেন্টু প্রমুখ।
উত্তরকোণ
আদমদীঘিতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

