নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। এবারের প্রতিপাদ্য “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”। ১ জুন বরিবার সকালে বগুড়া জেলা প্রাণিসম্পদ বিভাগ আয়োজিত জেলা প্রাণিসম্পদ অফিসে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাঙ্কন, রচনা, কুইজ প্রতিযোগিতার, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বগুড়া জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে র্যালিত্তোর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম), বগুড়া সিভিল সার্জন এ, কে, এম মোফাখখারুল ইসলাম, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন, বগুড়া সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল ওয়াজেদ এবং প্রাণিসম্পদ বিভাগের সর্বস্তরের অফিসারবৃন্দ। আলোচনা সভায় আলোচনা সভায় বগুড়া জেলা ডেইরী খামারী এসোসিয়েশনের সভাপতি জনাব নুরুল হুদা তিলক ও সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন খামারীদের পক্ষে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
আলোচনা সভায় বগুড়া জেলা প্রাণিসম্পদ প্রাণিসম্পদ সেক্টরের বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকল অংশীজনকে দুধ পান করানো হয়। সভায় জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোঃ আনিছুর রহমান জানান বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে ৫ (পাঁচ) টি সুবিধা বঞ্চতি এলাকার প্রাথমিক বিদ্যালয়ে দুধ পান কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরো জানান যে, ২০৩০ সালের মধ্যে দেশের জাতিসংগ ঘোষিত মাথাপিছু ২৫০ মিলিলিটার দুধ সরবরাহ করতে প্রাণিসম্পদ বিভাগ বদ্ধপরিকর। দুধ কেবল পুষ্টিকর খাদ্য নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানেরও বড় উৎস। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ১ কোটি ৫০ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হয়। চাহিদা রয়েছে ১ কোটি ৫৯ লাখ টনের বেশি। উৎপাদিত দুধের ৯০ শতাংশ গরু, ৮ শতাংশ ছাগল এবং ২ শতাংশ মহিষের কাছ থেকে আসে। বর্তমানে প্রতিদিন মাথাপিছু দুধ গ্রহণের পরিমাণ ২৩৪.৪৫ মিলিলিটার, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৫০ মিলিলিটার গ্রহণের সুপারিশ করেছে।

