গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃবিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, সন্তানদের সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে অভিভাবক ও শিক্ষকদের আরো দায়িত্বশীলও সচেতন হতে হবে।
শনিবার গাবতলীর নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সম্রাট মাহারুফ এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সুজা’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী পৌরযুব দলেরসিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফএবং নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল আহম্মেদ খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শামসুল আলম, সমাজ সেবক আবু দাউদ খান, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গাবতলী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান লতিফ, অভিভাব কনিরঞ্জন নাথ, সহকারী শিক্ষক মানিক মিয়া, ওয়াহেদা মাজেদ, তাপস কুমার মন্ডল, বাবলু মিয়া, আব্দুর রহিম, ঝুনু রায়, রত্না খাতুন, লাইজু খাতুন, আনোয়ারুল ইসলাম, গাজিউল হক, হাসাউল হক, জান্নাতুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদলনেতা আমিনুর ইসলাম, আব্দুল বারী, সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাকসহ শিক্ষার্থী ও অভিভাবক গণ প্রমূখ।
উত্তরকোণ
জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে-সাবেকএমপি লালু

