মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ৩০ মে শুক্রবার বাদ জুমা বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বগুড়া শহরের খান্দার জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সাইফুল ইসলাম, শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান বকুল, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলী ও ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ ৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।


