উত্তরকোণ

বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের দোতলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের দোতলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন

বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের দোতলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ২৯ মে বৃহস্পতিবার সকালে বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের দোতলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম। পরে ঢালাই কাজ পরিদর্শন করেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জিএম শাহ নেয়াজ। আরো উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা মন্ডলীর ও সংসদের নেতৃবৃন্দ। এ সময় বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদিকা মাহমুদা হাকিম বলেন, এই ঢালাই কাজের অর্থায়নের জন্য বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা নিজ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং তার সুপারিশে বগুড়া পৌরসভা থেকে তিন লক্ষ ৫৯ হাজার টাকা। মোট পাঁচ লক্ষ ৫৯ হাজার টাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে এই নগদ অর্থ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মেজবাউল করিম বগুড়া তহুরুননেছা মহিলা সংসদের সাধারণ সম্পাদিকার নিকট হস্তান্তর করেন। এছাড়া বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জিএম শাহ নেয়াজ ২ লক্ষ টাকার বরাদ্দ ঘোষণা করেন। আমরা বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবনের দোতলার ছাদ ঢালাই কাজের অর্থায়নের জন্য মাননীয় জেলা প্রশাসক হোসনা আফরোজা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল কে সংসদেও সকল সদস্যদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শেয়ার: