মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালন, সদস্য নবায়ন ও সেন্টার কমিটির গঠন উপলক্ষে বগুড়া শহর বিএনপির আওতাধীন ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে মঙ্গলবার বিকালে বগুড়া শহরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন পরিচালনায় সাংগঠনিক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সাইফুল ইসলাম, শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান বকুল, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইনসহ ৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
উত্তরকোণ
বগুড়া শহর বিএনপির আওতাধীন ৯ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভায় অনুষ্ঠিত

