উত্তরকোণ

বগুড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

বগুড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মাবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্র ও বগুড়া জীবনানন্দ পরিষদ এক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করে। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। প্রধান অতিথি ছিলেন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ লোকগবেষক ড. বেলাল হোসোন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) ও সাহিত্য সমালোচক আনোয়ার মল্লিক, দিন বদলের মঞ্চের সাবেক সভাপতি সাজেদুর রহমান ঝিলাম। কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কবি অনন্য রাসেল। আবৃত্তি করেন মাহবুব এ ইলাহী মিঠু। এসময় উপস্থিত ছিলেন কবি আমিনুল ইসলাম রনজু, কবি মাহবুব টুটুল, কবি শাকিবুল শাকিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সিকতা কাজল।

শেয়ার: