উত্তরকোণ

আদমদীঘিতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আদমদীঘিতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার আদমদীঘিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে। রবিবার (২৫ মে) সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। এরপর বেলা ১১ টায় সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা হল রুমে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, প্রাণী অফিসার কর্মকর্তা বেনজির আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, উপজেলা ভূমি অফিসের কানুনগো সুনিল চন্দ্র সরকার, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, কুন্দগ্রামের প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দিন, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, শিক্ষার্থী যুথি ও আনান প্রমূখ। এরপর ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

শেয়ার: