গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি, এই শ্লোগানকে সামনে রেখে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে ২৫শে মে রবিবার ৩দিনব্যাপি বগুড়ার গাবতলীতে ভূমি মেলা, বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেলায় জনসচেতনামূলক সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম খান, আবুল কালাম আজাদ, মনির হোসেন, আবেদ মাওলা, সোহেল রানা, শহীদুল ইসলাম, বেলাল, ভূমি অফিস সহকারী বিজল কুমার দাস ও নুরজাহান বেগম, সার্ভেয়ার সেলিম হোসেন, নাজির আব্দুল্লাহিল মোসাব্বির, সার্টিফিকেট সহকারী আল-মাহমুদ হাসান প্রমুখ।
উত্তরকোণ
গাবতলীতে ৩দিনব্যাপি ভূমি মেলা উপলক্ষে র্যালি ও সেমিনার

