উত্তরকোণ

সোনাতলায় ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন

সোনাতলায় ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি ভূমি কমিশনার (অতিরিক্ত দায়িত্ব) স্বীকৃতি প্রামানিক। পরে মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায় যোগ দেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সার্ভেয়ার মোঃ মোয়াজ্জেম হোসেন, মধুপুর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সাইফুল ইসলাম, বালুয়া ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা আবুল হোসাইন, দিগদাইড় ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার: