বগুড়ায় ৫দফা দাবিতে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি বগুড়া জেলা শাখা। বৃহস্পতিবার শহরের সাতমাথায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব এ.কে.এম ফজলুর রহিম টিপু বলেন, দ্রুত ঔষধ বিক্রয়ের কমিশন বৃদ্ধি করা দাবি জানায়। মেয়াদ উর্ত্তীণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করতে হবে। ড্রাগ লাইসেন্স বিহীন ফাসেমীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে। জরুরী ভিত্তিতে সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নিধারন করা। প্রশাসন অযাথা অন্যায় ভাবে ঔষধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেমিস্টস্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইনছান আলী, আবু বক্তার সিদ্দিক, আহমেদ মোস্তফা, সদস্য মো: আব্দুস ছালাম খান রুবেল, জোবায়র রহমান ইব্রাহীম হোসেন সাজু, মাসুদ রানা, সাজু, মফিজ উর রহমান ছোটন, জাহিদুল বারী জাহিদ, ইউসুফ আলী, মোমিনুল ইসলাম, আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন, আব্দুল খালেক। মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম বুলেট, কামরুল, মিজু আহমেদ, সাদ্দাম, প্রিন্স, জামাল আহমেদ, চঞ্চল,সুমন, মুহন, লতিফ।

