২২মে বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছাঃ বিউটি বেগম লিখিত বক্তব্যে তিনি বলেন আজ আমি আপনাদের প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি গত ২০/০৫/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার শাহ-আলম ও মাহা আলম নামের দুইজন ব্যক্তির মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে সংবাদ সম্মেলনে প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন। মোছাঃ বিউটি বেগম লিখিত বক্তব্যে আরো বলেন, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই শাহ আলম ও মাহা আলম বলে গেছেন যে তাদের বাড়ীর দরজার সামনে মটর সাইকেল রাখার কারণে তাদের রিক্সা ভ্যান বাড়ি থেকে বের করতে কষ্ট হচ্ছিল এরং নিষেধ করার কারনে আমরা তাদেরকে নানান হুমকি ধামকি দেই তাহা সম্পূর্ণ রুপে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।
প্রকৃত ঘটনা হল আমি বিউটি বেগম তাদের দীর্ঘ অত্যাচারে অতিষ্ঠ তারই ধারাবাহিকতায় গত ০৯/০১/২৫ ইং তারিখে মাহা আলম শাহ আলম গংদের হাতে থাকা লোহার রড, লাঠি, চাপাতি ও কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্রদ্বারা আমাকে আঘাত করিলে আমি বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করি যার মামলা নং ২২ তাং ১১/০১/২০২৫ইং তাদের আঘাতে আমার শরীরের বিভিন্ন স্থানে ছেলা ফুলাসহ আমার বাম চোখ মারাত্মক ভাবে জখম হয়। এবং আমার মেজো ও ছোট ছেলে তুষার ও তৌফিক তাদের আক্রমনের স্বীকার হয়। প্রকৃত ঘটনা হলো মামলা দায়ের হওয়ার পর তারা গ্রেফতার এড়াতে বাড়ি থেকে আত্মগোপনে চলে যায়। এলাকার লোকজন তাদের উপর ক্ষিপ্ত। তারা ইচ্ছাকৃত বাড়িতে থাকে না ঘঠনাটি ভিন্নখাতে নেওয়ার জন্য এবং মামলা তদন্ত কার্যক্রম প্রশ্নবিদ্ধ করতে তার ঘটনার ৫ মাস পর মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। আমাদের এই মামলাকে আরাল করতেই আমার দেবর মোঃ বাইতুল্লাহ শেখের মাধ্যমে ৪০ থেকে ৫০টি মটর সাইকেল যোগে প্রায় ৭০ থেকে ৮০ জন সন্ত্রাসি যুবকের উপস্থিতির কথা সম্পূর্ন মিথ্যা ভাবে উপস্থাপন করেছেন। প্রকৃতি পক্ষে সেখানে এই ধরনের কোন ঘটনা ঘটে নাই। মিথ্যা তথ্য উপস্থাপনের জন্য আমি আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উত্তরকোণ
সংবাদ সম্মেলনে প্রতিবাদে সংবাদ সম্মেলন

