উত্তরকোণ

বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবীতে লিফলেট বিতরণ

বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবীতে লিফলেট বিতরণ

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বগুড়া গাবতলীর বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রী কলেজ সরকারিকরণের দাবিতে ২১মে বুধবার লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল বারী। লিফলেট বিতরণ কালে বক্তব্য রাখেন অত্র কলেজ সরকারীকরন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক নাজমুল হক, সদস্য সচিব জিনিয়া নাজনিন, সদস্য মোস্তফা শওকত রায়হান, আব্দুল মালেক, কামরুল ইসলাম, কবির আহমেদ, মোস্তফা আহম্মেদ, আব্দুল খালেক ও শিক্ষার্থী ডিউ তালুকদার, নওশান ইসলাম নৌশী, আল মারুফ সাদিক সহ অভিভাবক মন্ডলী, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।

শেয়ার: