দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০মে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি অফিসার সাজেদুল আলম এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার এর পরিচালনায় পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী বগুড়ার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ একেএম মফিদুল ইসলাম, পার্টনার প্রোগ্রাম বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার খন্দকার মোঃ আব্দুস সালাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সানোয়ার হোসেন প্রমুখ। পার্টনার কংগ্রেসে বক্তারা ফসলের বহুমুখী করণ, আধুনিক উচ্চ ফলনশীল ধান উৎপাদন, নিরাপদ খাদ্য উৎপাদন, উত্তম কৃষি চর্চা, টেকসই পুষ্টিকর খাদ্য উৎপাদন সহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পার্টনার কংগ্রেসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পার্টনার ফিল্ড স্কুলের ৩৫জন সদস্য ও ৩৫জন সাধারণ কৃষক-কৃষানী, সাংবাদিক, এনজিও কর্মী এবং কৃষি অফিসের কর্মকর্তা সহ মোট ১’শ জন উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
দুপচাঁচিয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

