স্টাফ রিপোর্টারঃ ২০শে মে ২৫ মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অসুস্থ আবুল বাশার ও তার অসুস্থ পিতা আব্দুর রহিম কে দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির চেয়ারপার্সান উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়াও চুপিনগর ইউনিয়নের বীর-কুষ্টিয়া গ্রামের বিএনপির নেতা আবুল ফকিরের সহধর্মিনীর কবর জিয়ারত এবং আমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন এর কবর জিয়ারতে দোয়া মোনাজাত করেন সাবেক এমপি লালু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের মধ্যে বজলুর রহমান নিলু, এমরান হোসেন, শফিকুল ইসলাম শফিক, চান মিয়া, আসাদুজ্জামান অটল, জিল্লুর রহমান, মেহেদী হাসান অভ্র, হাসান আলী, আইয়ুব আলী, মিল্টন হোসাইন, রিপন মিয়া, শহিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ। এছাড়াও বগুড়া শহরের ২১নং ওয়ার্ডের নিশ্চিতপুর সাবগ্রাম এলাকার বিএনপি নেতা মরহুম খোকা মিয়া’র পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করে তাদের সান্তনা দেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সাবেক এমপি মোঃ হেলালুজামান তালুকদার লালু।


