উত্তরকোণ

বগুড়া ইউসিসিএ বিশেষ সাধারন সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি চাঁন

বগুড়া ইউসিসিএ বিশেষ সাধারন সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি চাঁন

বগুড়া ইউসিসিএ বিশেষ সাধারন সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কৈগাড়ী বিআরডিবি কনফারেন্স রুমে বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। সাধারণ সভা শেষে তফশীল মোতাবেক ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ৮টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মনোনয়ন দাখিলকারী প্রর্থীকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গাবতলী উপজেলা সমবায় অফিসার মো: জয়নুল আবেদীন নির্বাচিতদের নাম ঘোষনা করেন। নির্বাচিতরা হলেন সভাপতি পদে জয়নাল আবেদীন চাঁন। সহ-সভাপতি মো: শাহ্ জামাল হোসেন, পরিচালক পদে শ্রী নির্মল চন্দ্র দেবনাথ, শাহ মো: আব্দুল্লাহ আল মাহমুদ, মো: আব্দুল গফুর কাজী, মো: মোফাজ্জাল হোসেন। এতে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: তৌহিদুল রহমান, নির্বাচন কমিটির সদস্য ও জেলা সমবায় অফিস পরিদর্শক মো: ছারোয়ার কবির ও নির্বাচন কমিটির সদস্য বিআরডিবি জুনিয়ার অফিসার (হিসাব রক্ষক) মো: আব্দুর রউফ।

শেয়ার: