উত্তরকোণ

হাসিনা পালিয়ে গেলেও এখনো ভোটের দাবিতে আন্দোলন করতে হচ্ছে-জুয়েল

হাসিনা পালিয়ে গেলেও এখনো ভোটের দাবিতে আন্দোলন করতে হচ্ছে-জুয়েল

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল বলেছেন, ছাত্র জনতার গণআন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো ভোটের দাবিতে আন্দোলন করতে হচ্ছে। দেশের মানুষ ৩টি জাতীয় সংসদ নির্বাচনের ভোট থেকে বঞ্চিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় বলেছে সাধারণ মানুষ বিনা বাধায় ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে পাওে সেজন্য আমার আন্দোলন করেছি। কিন্তু দুঃখের বিষয় সংস্কারের কথা বলে এখন নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছেন বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য দ্রুত রোড ম্যাপ জনগণের সামনে দিন। তিনি গতকাল সোমবার রাত ৯টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শহর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসবকথা বলেন। বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন যুবদল রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজমুল আলম নাজু হিমেল রানা, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, শহর স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিলুর রহমান, সাধারণ সম্পাদক হোসেন আলী। সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু প্রমুখ। প্রস্তুতি সভা পরিচালনা করেন শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কী।

শেয়ার: