উত্তরকোণ

আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে-সাবেক এমপি লালু

আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে-সাবেক এমপি লালু

স্টাফ রিপোটার : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। রাজনীতিবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এরকম সামাজিক সংগঠনের পাশে দাঁড়াতে হবে। আজকের শিশুদের মধ্যে আছেন আগামী দিনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থনীতিবিদ, চিকিৎসাক, আবার কেউ নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনুস হতে পারে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার কিন্ডার গার্টেনের উন্নয়ন নিয়ে কোন ভূমিকা রাখেনি। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা এলে বিশেষ করে কিন্ডার গার্টেনকে সরকারিভাবে উন্নয়ন করার বিষয়ে মন্ত্রণালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এই শিশুরা আগামী দিনের দেশ গড়ার কাজে নিজেকে আত্মনিয়োগ করবে। কিন্ডার গার্টেন স্কুলগুলো সমাজে এক বিশাল অবদান রাখছে। সরকারের কিছু নিয়ম নীতির কারণে এই সংগঠন পিছিয়ে আছে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে আমরা প্রাথমিক বিদ্যালয়ের অনেক উন্নয়ন করেছি। কিন্ডার গার্টেনের উন্নয়নের অনেক চেষ্টা করেছি, কিন্তু আইনি জটিলতার কারণে কাজ করে ওঠা সম্ভব হয়নি। তারপরও সরকারি ফান্ড থেকে যতটুকু সম্ভব কাজ করা হয়েছে। তিনি ১৭ মে শনিবার বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল আডিটোরিয়ামে কিন্ডার গার্টেন কল্যাণ এ্যাসোসিয়েশন বগুড়া বাংলাদেশের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন বগুড়া বাংলাদেশ এর সভাপতি মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, ইউনিক পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: তনছের আলী প্রাং, কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন বগুড়া বাংলাদেশ এর উপদেষ্টা মো: হাসমতুল্লাহ খান মুন্না, মো: আলমগীর হোসেন, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, সাবেক ছাত্রনেতা মুন। অনুষ্ঠান পরিচালনা করেন কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশন বগুড়া বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মো: আব্দুর রউফ।

 

শেয়ার: