উত্তরকোণ

বগুড়ায় বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বগুড়ায় বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বগুড়ায় বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যেবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-কেয়ারটেকার, কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার সাড়ে ১০টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী ও বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা’র নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষক ও কমকর্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মো: শেরে আলম সরদার, মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, মো: আব্দুল মজিদ, মো: সাইফুজ্জামান, মো: হামিদুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, মো: নূর ইব্রাহীম খলিল, মীর আরিফ হোসেন, কামরুজ্জামান, মো: মাওলানা শাহাদত হোসেন। মানববন্ধন থেকে ৫দফা দাবি উপস্থাপন করেন নেতৃবৃন্দ। দাবিগুলো: প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার পূর্বে সকল স্তরের জনবলের বেতন-ভাতা ও ঈদ বোনাস দিতে হবে। ৩য় পর্যায় থেকে ৭ম পর্যায় চলমান প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে আষ্টম পার্যয় প্রকল্পে সংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন-ভাতা প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন-ভাতা সম্মানজনক হরে বৃদ্ধি করতে হবে। দ্রুত এই ৫টি দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

শেয়ার: