উত্তরকোণ

আদমদীঘিতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

আদমদীঘিতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা এর সাথে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ মে) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, মৎস্য অফিসার নাহিদ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল হালিম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রব্বানী, সাধারণ শিক্ষার্থী ফাহাদ ইসলাম, মিরাজ হোসেন, জুথি আক্তার প্রমূখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার: