স্টাফ রিপোটার : ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর নিষিদ্ধ রাজনৈতিক দলের দোসর বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল বিগত ১৭ বছর বগুড়া ডায়াবেটিস হাসপাতাল এর সভাপতি ছিলেন। গত ১৭ আগস্ট ২০২৪ পুর্বের কমিটি ভেঙ্গে দিয়ে রাজনীতি দলের ছত্র ছায়ায় এ্যাড. মকবুল হোসেন মুকুলকে আহবায়ক করে পাঁচ সসদ্যের এডহক কমিটি গঠন করা হয়। এরমধ্যে গত ১২ মে ডায়াবেটিক হাসপাতালের তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় স্থানীয় পত্রিকায়। সেখানে আত্মগোপনে থাকা এডহক কমিটির আহবায়ক বরবার আবেদন পাঠাতে বলা হয়। জানাগেছে, নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছে আহবায়ক। এতে ক্ষুদ্ধ হয়ে ওঠেন বিএনপি নেতারা। এদিকে, বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার সহ বিএরপির নেতৃবৃন্দ বগুড়া ডায়াবেটিক হাসপাতালের আহবায়ক ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর দোসর জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ মকবুল হোসেন মুকুলের অফিসে অফিসে তালা ঝুলিয়ে দিয়ে নাম ফলক অপসারণ করেছেন বিএনপির নেতারা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা মুকুল এর মেয়ের জামাই আল রাজি জুয়েল নিষিদ্ধ রাজনৈতিক দল বগুড়ায় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, জুয়েল বিগত ১৭ বছর বিএনপি জামাত নেতাকর্মীদের মামলা দেওয়ার মুখপাত্র ছিলেন ।

বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার বিদায় হলেও এই ডায়াবেটিক হাসপাতাল এখনও ফ্যাসিস্ট দিয়ে পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ নেতা মুকুল হত্যা মামলার আসামি। তিনি পলাতক থেকে এখনও এই হাসপাতাল পরিচালনা করছেন এবং তার মাধ্যমে নতুন নিয়োগ বাণিজ্যের পরিকল্পনা চলছে। তারা এই সেবামূলক প্রতিষ্ঠানে দীর্ঘ ১৭ বছর লুটপাট করেছে। আমরা আর কাউকে লুটপাট করতে দিবো না। কোন ফ্যাসিস্ট এই হাসপাতালে যাতে না থাকতে পারে তাই শান্তিপূর্ণভাবে কমিটির আহবায়কের কক্ষে তালা ঝুলিয়ে দিলাম।
বগুড়া ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘কমিটির বিষয়ে আমাদের কোন মতামত নেই। হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমরা শুধু কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করে কাজ করি।
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার বলেন, সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা থাকবে সেখান থেকে তোদেরকে বিতাড়িত করা হবে।
বগুড়া ডায়াবেটিকস হাসপাতাল এর বিষয় নিয়ে জুলাই অভ্যুত্থানে কয়েকজন আন্দোলনকারীদের সাথে কথা বললে তারা জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল আগস্ট এর পরবর্তী সময়ে দুটি রাজনীতি দলের ছত্র ছায়ায় বগুড়া ডায়াবেটিস হাসপাতালে এডহক কমিটি আহ্বায়ক হয়েছেন । ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা মুকুল কে নিয়ে কথা বললে বড় দুই রাজনৈতিক দলের কিছু নেতা দোসর অ্যাডভোকেট মুকুলের প্রতিবেশী তারা মনক্ষুন্ন হচ্ছেন এছাড়াও তাকে পূর্ণবাসিত করছে । জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা আরো জানান, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের দোসর অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল কে বগুড়া ডায়াবেটিস হাসপাতালে এডহক কমিটি থেকে বাদ দিয়ে তাকে গ্রেফতার করতে হবে। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে আর বগুড়া ডায়াবেটিস হাসপাতাল ফ্যাসিস্ট মুক্ত করতে আবারও মাঠে নামবো ।

