উত্তরকোণ

বগুড়া জেলা মহিলাদলের প্রতিষ্ঠাতা সভানেত্রী মজিরুন ন্নেছা মিলুর জানাজা সম্পন্ন

বগুড়া জেলা মহিলাদলের প্রতিষ্ঠাতা সভানেত্রী মজিরুন ন্নেছা মিলুর জানাজা সম্পন্ন

১৩ মে মঙ্গলবার বাদ এশা বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভানেত্রী মজিরুন ন্নেছা মিলুর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। নামাজের জানাজায় অংশ নেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মামুন, জেলা কৃষকদলের সদস্য সচিব এনামুল হক সুমন, কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা তায়েব আলী, কাহালু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আজাদ, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন।

 

শেয়ার: