উত্তরকোণ

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

১৩ মে মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ রোগীরা হলেন গাবতলী সদর ইউনিয়নের চকবোচাই গ্রামের আব্দুর রহিম, বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের আব্দুল ওহাব ও দুর্গাহাটা ইউনিয়নের ভুলিগাড়ি গ্রামের জহুরুল ইসলাম, শাজাহানপুর উপজেলার রাজা রামপুর গ্রামের বাচ্চু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।

 

 

 

শেয়ার: