জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাথে বগুড়া ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি এ্যাডভোকেট মোঃ আলী আসগরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এ্যাডভোকেট জয়নুল আবেদীন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সিনিয়র আইনজীবী একেএম মাহবুবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. গাজী কামরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী আইনজীবী ফেরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এড. মোহাম্মদ আলী, এড. কামাল উদ্দিন, এড. আব্দুল আল মাহবুব, এড.গাজী তৌহিদুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এড. মাহফুজার রহমান মিলন, জিপি, এড. শফিকুল ইসলাম টুকু, বগুড়া বারের সভাপতি এড. আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম, সাবেক পিপি এড. গাইফুল ইসলাম, পিপি এড. আব্দুল বাছেদ, এড. কামাল উদ্দিন, এড. শাহাদত হোসেন সহল। সাংগঠনিক মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি সিনিয়র এ্যাডভোকেট জয়নুল আবেদীন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষনা করেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নিবাচিত হয়েছেন সিনিয়র এ্যাডভোকেট বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, কমিটির সদস্য এড. শফিকুল ইসলাম টুকু, এড. আলী আসগার, এড. মোজাম্মেল হক, এড. শাজাহান আলী, এড. এনামুল বারী, এড. জাহাঙ্গীর হোসেন, এড. আতাউর রহমান।
উত্তরকোণ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

