উত্তরকোণ

গাবতলীতে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

গাবতলীতে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে গাবতলী সদর খাদ্যগুদামে এই বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ফিতা কেটে উদ্বোধন করেন এ্যাসিল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আবু
সম্রাট খান, মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, সমবায় কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা চাউল কল মালিক সমিতির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান জিবু, সহ-সেক্রেটারী আশরাফুল ইসলাম, গাবতলী সদর খাদ্যগুদাম কর্মকর্তা আ: আলীম, সাবেকপাড়া খাদ্যগুদাম কর্মকর্তা সাকিল হোসেন, সুখানপুকুর খাদ্যগুদাম কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষক মতিউর রহমান কামাল, ব্যবসায়ী মোস্তা প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান জানান, এবার উপজেলার ৩টি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে মোট ৩৬টাকা কেজি দরে ১২’শ ৩ মেঃ টন ধান এবং মিলারদের কাছ থেকে ৪৯টাকা কেজি দরে ২হাজার ৩’শ ৮২ মেঃ টন চাউল সংগ্রহ করা হবে।

শেয়ার: