1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত ভুরুঙ্গামারী বাঁশজানী সীমান্তে সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে মাদকসহ বিভিন্ন পণ্যের ব্যবসা দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভাগীয় প্রস্তুতি সভা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৫৫ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভাগীয় প্রস্তুতি সভা। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য তরুণদের অংশগ্রহণ ও তাদের প্রস্তাবনাকে গুরুত্ব দিতে চায় বিএনপি বৈষম্যহীন গণতান্ত্রিক এক নতুন বাংলাদেশ গড়ার জন্য তরুণদের অংশগ্রহণ এবং তাদের প্রস্তাবনাকে গুরুত্ব দিতে চায় বিএনপি। সেই লক্ষ্যে বিএনপির সহযোগী তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে বগুড়ায় কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা নিয়ে এক সভার আয়োজন করা হয়। ২মে শুক্রবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সেমিনারে ওই তিন সংগঠনের রাজশাহী এবং রংপুর বিভাগের নেতৃবৃন্দ অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিশাল জনগোষ্ঠীর বাইরেও আরও একটি বড় জনগোষ্ঠী রয়েছে। যারা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ চায়। এদের ভাবনা, মতামত ও পরামর্শ আমরা জানতে চাই এবং তা কাজে লাগিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চাই। আমরা মনে করি বাংলাদেশকে তারুণ্যদীপ্ত একটি দেশ হিসেবে গড়ে তুলতে হলে তরুণদের প্রস্তাবনা, বক্তব্য ও ভাবনাগুলোকেও গুরুত্ব দিতে হবে। আয়োজকরা জানান, আগামী ২৩ মে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণের ভাবনা শীর্ষক সেমিনার এবং পরদিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বিষয়ক সমাবেশকে সামনে রেখে ২ মে শুক্রবার যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় আরও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবিব, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ. খালেক ও আমিনুল হক, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ও যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। সভায় রাজশাহী ও রংপুর বিভাগের অধীনে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও সদস্য সচিব বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies