1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

স্বৈরাচার দোসরের আশ্রয়দাতাদের আইনের হাতে তুলে দিন-সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, স্বৈরাচার দোসরের আশ্রয়দাতাদের আইনের হাতে তুলে দিন। যারা আশ্রয় দেবে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আমাদের কে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। এজন্য ধৈর্য ও কঠিন ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দিচ্ছেন, আপনারা ধৈর্য ধরুন মানুষের আস্থা অর্জন করুন। স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জেল, জুলুম, গুম ও খুনের শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের হাত থেকে গত ৫ই আগস্টে দেশ মুক্তি পেয়েছি। আগামীদিনে বিএনপি যাতে আবারো রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, দেশ ও মানুষের জন্য কাজ করতে পারে সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে, স্বৈরাচারমুক্ত হয়েছে। এ দেশটাকে হাসিনা ও তার পরিবার ধ্বংস করে ফেলেছে। দেশকে সুন্দর করে গড়তে হলে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে সংসদে যেতে হবে। কিন্তু আমরা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই কোন স্বৈরাচারের বংশধর ছদ্মবেশে প্রবেশ করশে তাদের কে কোন ছাড় দেওয়া হবে না। ২৭ মার্চ ২০২৫ ইং বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুরের চোপিনগর ইউনিয়ন বিএনপির ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুরুল কাদের মন্টুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফজলুর রহমান নীলু, আবুল বাসার, এমরান হোসেন, শফিকুল ইসলাম শফিক, আরিফুর রহমান মজনু, মহসিন আলী, ফজলুল হক উজ্জ্বল, শাহিনুর রহমান শাহিন , তোরাব হোসেন, আবুল কাশেম, আব্দুর রহিম সিবলু, আনোয়ার হোসেন লিটন, জাহিদুল ইসলাম গিট্টু, হোসেন আলী সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর পূর্বে শাহনগর বাজারে সর্বসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies