দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলার ধাপসুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও দেয়ালিকা প্রকাশ উপলক্ষে ৯ আগস্ট, রবিবার দুপুরে বিদ্যালয় কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান মিলনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক গোলাম রব্বানী মহলদারের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আল ইয়াসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এবং সহকারী শিক্ষা অফিসার সাজেদুল ইসলাম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক বেলাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, বিদ্যালয়ের ভবনগুলো দীর্ঘদিনের পুরাতন হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এবং অতিরিক্ত শিক্ষার্থী সংখ্যার কারণে ক্লাস পরিচালনা ব্যাহত হয়। বক্তারা আরও বলেন, বর্তমানে দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে উন্নতমানের আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। ধাপসুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যও একটি আধুনিক ভবন নির্মাণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের মাধ্যমে মাননীয়ে সংসদ সদস্যের নিকট থেকে উন্নতমানের নতুন ভবন বরাদ্দের জোর দাবি জানান।
উত্তরকোণ
নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠিত
