উত্তরকোণ

সান্তাহারে চলছে বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং; অতিষ্ঠ সর্বশ্রেণী পেশার মানুষ

সান্তাহারে চলছে বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং; অতিষ্ঠ সর্বশ্রেণী পেশার মানুষ

সান্তাহার (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে বিদুৎ এর ঘন ঘন লোডশেডিং এ চরম ভোগান্তিতে পড়েছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের প্রায় ৫০ হাজার গ্রাহক। কেন এই ঘন ঘন লোডশেডিং চলছে এ প্রশ্ন ও ঘুরপাক খাচ্ছে মাঠে, ঘাটে, হোটেল, রেস্তোরাঁসহ সমস্ত এলাকায়। বিদ্যুতের ঘাটতি নাকি? বিদ্যুৎ বিভাগের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সরকারের দোষরেরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে কি না সেটা ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। ভুক্তভোগী মুনসুর আলী, শফির উদ্দিন, জুয়েল রানা, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলামসহ অনেকেই জানিয়েছেন গত এক সপ্তাহ ধরে সান্তাহার বিদুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র এলাকায় দিনে এবং রাতে ঘন ঘন লোডশেডিং চলছে। এতে চরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে প্রায় ৫০ হাজার গ্রাহক। এক ঘন্টা পর পর লোডশেডিং চলছে। দিনে এবং রাতে এই ঘন ঘন লোডশেডিং এর কারনে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পরেছে সব বয়সী মানুষ। বিশেষ করে শিশু ও অসুস্থ রোগীদের নিয়ে পরিবারের লোকজনকে চরম দুর্ভোগে পরেছে। তারা আরও বলেন কেন ঘন ঘন লোডশেডিং চলছে বিদ্যুৎ এর ঘাটতি নাকি ভিতরে থাকা ফ্যাসিষ্ট সরকারের দোসররা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে সেটা ক্ষতিয়ে দেখতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানায়। এ বিষয়ে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উজ্জল আলী জানান, বিদ্যুৎ এর ঘাটতি রয়েছে। আমরা চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি। তবে এ সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে বলে আশা করা যায়।

শেয়ার: