সান্তাহার (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম চত্বরে রাজশাহীতে সরকারি দায়িত্ব পালন করার সময় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদে ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন মাষ্টার খাতিজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহারে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) হাবিবুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর নূর এ নবী, রেলওয়ে থানা উপ-পরিদর্শক ফজলু রহমান, মাহফুজ রহমান, রেলওয়ে টিএক্সআর জয়নাল হোসেনসহ লকু মাষ্টার, টিটিই, বুকিং ষ্টাফরা উপস্থিত ছিলেন। বক্তৃতা বলেন, রেলওয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
উত্তরকোণ
সান্তাহারে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত
