স্টাফ রিপোর্টারঃ ফ্যাসিস্ট ও নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সারাদেশে অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভর সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা, সদর উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সরকার মুকুল, রাকিবুল ইসলাম শুভ, সদর উপজেলা রকিবুল ইসলাম শিপন, শহরের জামিনুর হাসান শাওন ও হোসেন আলী, জেলা শাখার সেতু, বজলু, সোহাগ, মিলন, সজীব ও তমাল। এছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল, মানিক ও হযরত আলী এবং শহর স্বেচ্ছাসেবক দলের, সম্রাট হোসেন, রুহুল আমিন রুবেল, রাহুল আমিন পশারী ও শহীদ সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

