মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ডা. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তোহিদুর রহমান আউয়াল। রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সভা সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রিমন আলী। বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
রামেক ছাত্রদলের আলোচনা সভায় রুহুল কবির রিজভী

