স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরে অভিযান চালিয়ে ৪ হাজার পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৪টা ৫৫ মিনিটে সদর থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ও এসআই (নিঃ) মোঃ রাজীব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তাররা হলেন, মোঃ মিনার রহমান (৩৩), মোঃ মিশু হোসেন প্রান্ত (২৬) ও মোঃ রাফিউল ইসলাম (২৯)। তাদের কাছ থেকে পৃথক তিনটি কালো পলিথিন ব্যাগে থাকা ১০০ মিলিগ্রাম মাত্রার মোট ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট ওজন ১ হাজার ৮০ গ্রাম। পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উত্তরকোণ
বগুড়ায় ৪ হাজার পিস ট্যাপেন্টাডলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

