আগামী ১৪ নভেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বগুড়া আগমন উপলক্ষে বগুড়া শহর মহিলা দলের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে শহর মহিলা দলের সভপতি শাহিনুর বেগম সানু সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া ৬-সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ শাহজাদি লায়লা আরজুমান বানু, সাধারন সম্পাদক নাজমা আকতার, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ রহিমা খাতুন মেরি, সহসভাপতি শেফালী হক, নিলুফা কুদ্দুস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, সভা পরিচালনা করেন শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রন্জনা বেগম। আলোচনা সভায় শহর মহিলা দলের ২১ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
বগুড়া শহর মহিলা দলের আলোচনা সভা অনুষ্টিত

