উত্তরকোণ

দুপচাঁচিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২) উদ্বোধন

দুপচাঁচিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২) উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস(সিজন-২)এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৫নভেম্বর বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি একযোগে সারা দেশে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর দুপচাঁচিয়ায় বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, থানার পরিদর্শক নাসিরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা প্রোগ্রামার(আইসিটি) সাদ্দাম হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম কবিরাজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান রোস্তম, উপজেলা ফুটবল একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদারসহ শিক্ষক ও খেলোয়াড়গন।

শেয়ার: