নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ শে অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা কৃষি কর্মকর্তা, গাজিউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার ওসির প্রতিনিধি এসআই সাম মুহাম্মদ, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, থালতামাজগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া লিটন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ উজ্জল, উপজেলা জামায়াতের সাবেক আমির আনোয়ার হোসেন, নন্দীগ্রাম বণিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস আক্তার, পল্লী বিদ্যুতের এজিএম জিয়াউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি জহিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য উক্ত আইন শৃঙ্খলা কমিটির সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
উত্তরকোণ
নন্দীগ্রামে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

