উত্তরকোণ

বগুড়া জেলা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্টিত

বগুড়া জেলা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্টিত

স্টাফ রিপোটারঃ বগুড়া জেলা বিএনপির জরুরি আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১৪ অক্টোবর বিকালে বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জরুরি আলোচনা সভায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা, দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশার সভাপতিত্বে জরুরি আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সাইফুল ইসলাম,

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড, আব্দুর বাসেত মাফতুন আহমেদ খান রুবেল, শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলালসহ জেলা বিএনপির নির্বাহী কমিটি সদস্য, উপজেলা বিএনপির সভাপতি/ সাধারণ সম্পাদক ও অঙ্গদলের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

শেয়ার: