গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৪ অক্টোবর বুধবার বগুড়া গাবতলীর দক্ষিণপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পাঁচপাইকা গ্রামের অসহায় শামসুল হক ও প্রতিবন্ধী মাজেদ আলীকে দুটি টিনসেড ঘর ও পাঁচজন হত দরিদ্রকে অটো ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে। আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম এর ব্যবস্থাপনায় ঘর ও অটো ভ্যান গাড়ি বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আনিসুর রহমান, সমাজসেবক মোজাফফর হোসেন, সারোয়ার হোসেন, মেহেদী হাসান মুন, রাশেদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
উত্তরকোণ
গাবতলীতে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২জনকে ঘর ও ৫ জন পেল অটো ভ্যান গাড়ি

