উত্তরকোণ

বগুড়ায় মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৪র্থ কন্যা ফেনসীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বগুড়ায় মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৪র্থ কন্যা ফেনসীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৪র্থ কন্যা এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর ছোট বোন মরহুমা ড. জান্নাতুল ফেরদৌস ফেনসীর দ্বিতীয় মৃত্যুবাষিকী উপলক্ষে বগুড়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বাদ আছর পরিবারের সদস্যদের আয়োজনে বগুড়া শহরের খান্দার জামিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক সভায় বক্তব্য রাখেন মরহুমা বড় ভাই বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বড় ভাবী বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সহ-সভাপতি অধ্যক্ষ ফজিলাতুন নেছা, গ্রীণ কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, বড় বোন বগুড়া তহুরুননেছা মহিলা সংসদ ও প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা মাহমুদা হাকিম, গাজী রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক ও মহিলা সংসদের দাতা সদস্য মিসেস নাসরিন সুলতানা নাজু, মহিলা সংসদের নির্বাহী সদস্য ইনার হুইল ক্লাব বগুড়ার ভাইস প্রেসিডেন্ট ইয়াসমিন হাসান,অস্ট্রেলিয়ান প্রবাসী বুলা প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক এমপি লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয় এর সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন সহ অত্র মাদ্রাসা ও ইয়াতিমখানায় শিক্ষক ও ছাত্ররা।

শেয়ার: