উত্তরকোণ

আজ মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার এর ৪৫তম মৃত্যুবার্ষিকী

আজ মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদার এর ৪৫তম মৃত্যুবার্ষিকী

আজ ১৯ শে সেপ্টেম্বর ২০২৬ইং মোতাবেক ৪ঠা আশ্বিন রোজঃ শনিবার বগুড়া জেলার গাবতলী উপজেলার মরহুম সংসদ সদস্য সিরাজুল হক তালুকদারের ৪৫তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী গাবতলী উপজেলার কলাকোপা বাসভবনে দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে কোনআন খানি, বাদ যোহর বিকাল ২:৩০ মিনিটে আজাদ মঞ্জিলে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে চাউল ও অর্থ বিতরণ। এছাড়া দয়রামপুর সিরাজুল হক দাখিলী মাদ্রাসা ও আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক ভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য মরহুম সিরাজুল হক তালুকদার ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৫৩ সালে বগুড়া জেলা বোর্ড সদস্য ১৯৬৫ সালে বগুড়া জেলা কাউন্সিল সদস্য, ১৯৪৮ সাল থেকে ২৫ বৎসর বালিয়াদিঘী ইউনিয়নের চেয়ারম্যান ও আজীবন বাংলাদেশ রেডক্রস সোসাইটির সদস্য ছিলেন। মরহুম সিরাজুল হক তালুকদার দৈনিক উত্তরকোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক মরহুম মোজাম্মেল হক তালুকদার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদারের পিতা। মরহুমের আত্নীয়স্বজন গুনগ্রাহী সকলকে উক্ত অনুষ্ঠান মালায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো যাইতেছে।

শেয়ার: