উত্তরকোণ

ছিনতাইকারীর হেঁচকা টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ছিনতাইকারীর হেঁচকা টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে মোসা: রনজিনা পারভীন নামে এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষিকা মোসা: রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা ছিলেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার তরফসরতাজ এলাকার আব্দুল মতিনের স্ত্রী। জানা যায়, রাতে বগুড়া থেকে রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসাপাতালে ডাক্তার দেখাতে এসে ভোরে গাবতলী বাস টার্মিনাল নামেন রনজিনা। এরপর রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসলে পিছন থেকে একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই তাদের শনাক্ত করে গ্রেফতার করতে পারব।’

শেয়ার: