উত্তরকোণ

শাজাহানপুরে গোহাইলে গ্রাম আদালতের সেবা জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

শাজাহানপুরে গোহাইলে গ্রাম আদালতের সেবা জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন
Oplus_131072

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গ্রাম আদালত প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় গোহাইল ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জহিরুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আমিনুল ইসলাম,সহকারী সচিব মাহফুজ, ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক,আজিজার রহমান আলম,ফরিদ উদ্দিন,মহিলা ইউপি সদস্য খাদিজা, মঞ্জুয়ারা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন এবং এ সেবা গ্রহণে সবাইকে উদ্বুদ্ধ করেন।

শেয়ার: