‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের বগুড়া জেলা পরিষদের সংবর্ধনা প্রদান। ১৫ জুন সোমবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। জেলা পরিষদ বগুড়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মৌসুমী হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং ক্রীড়াঙ্গনে বগুড়ার সাফল্য আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উত্তরকোণ
‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

