বগুড়া সিটি কর্পোরেশনের (বসিক) প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেছেন, বগুড়া উত্তরান্চলের সবচেয়ে ব্যস্ত শহর। এখানকার বড় সমস্যা যানজট, ফুটপাত বেদখল , যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা। কিন্তু পতিত সরকারের দীর্ঘ সময় এখানে কোন উন্নয়ন কাজ না হওয়ায় শহরটি নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তাই সমস্যা সমাধান করে বগুড়া একটি আধুনিক, ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা চাই। এ ক্ষেত্রে নগর পরিচালনায় দায়িত্বপ্রপ্ত সকরকারী কর্মকর্তা ও সিটির কর্মকর্তা কর্মচারীদের একসাথে কাজ করতে হবে। তিনি ১৫ জুন সোমবার বগুড়া সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা সহায়ক কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া সিটি কর্পোরেশনের (বসিক ) প্রধান নির্বাহী কর্মকর্তা ( উপসচিব) মোঃ সাইদ আলীর পরিচালনায় সভায় অংশ গ্রহন করেন জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপপরিচালক (উপসচিব) রাজিয়া সুলতানা, বসিক প্রধান প্রকৌশলী মোঃ শিরাজুল ইসলাম, জেলা পুলিশ সুপার প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান , বসিক সচিব (সিনিয়র সহকারী সচিব ) মোছাঃ পপি খাতুন সহ কমিটির সদস্য জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ । এসময় সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নগরীর যানজট নিরসন , ফুটপাত দখলমুক্ত, অবৈধ রিকশা নিয়ন্ত্রণ ও নতুন লাইসেন্স প্রদান, সপ্তপদী মার্কেটের পুরাতন ভবন ভেঙ্গে আধুনিক বহুতল শপিং মল নির্মাণ সহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উত্তরকোণ
আধুনিক ও ক্লিন সিটি হিসেবে গড়ে বগুড়াকে তুলতে চাই-বসিক প্রশাসক

