সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দিতে জমির বিরোধের জের ধরে শত্রুতা করে এক কৃষকের ৪০ শতক জমির পাট ক্ষেত কেটে নষ্ট করা হয়েছে। গত শুক্রবার দিবাগত ভোর রাতে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে দক্ষিণ প্রামানিক পাড়ায় কৃষক মকবুল হোসেনের জমিতে এঘটনা ঘটে। মকবুল হোসেন ঘুঘুমারি গ্রামের মৃত রহমান প্রামানিকের ছেলে। গত রবিবার সকালে সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় মকবুল হোসেনের ৪০ শতক জমির ২-৩ফিট লম্বা কেটে ফেলা পাট গাছ গুলো জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কৃষক মকবুল ও এলাকাবাসী জানান, ঘুঘুমারিী গ্রামের মৃত আফছার প্রামানিকের ছেলে ভুলু প্রামানিকের সাথে তাদের চন্দনবাইশা মৌজায় ১৬৬৮ নং সিএসদাগে ৪০ শতক জমি নিয়ে বিরোধ চলছে। এব্যাপারে আদালতে মামলা চলমান আছে। বিবাদীদের জমিতে প্রবেশে অর্ন্তবর্তি কালিন নিশেধাজ্ঞার আদাশে প্রদান করা হয়েছে। বাদী পক্ষ জমিতে প্রবেশ করতে না পেয়ে রাতের অন্ধকারে ৪০শতক জমির পাট ক্ষেত কেটে ফেলেছে। তিনি আরো জানান, এর আগেও ভুলু প্রামানিক ও তার লোকজন কয়েকবার জমির ফসল কেটে নষ্ট করছে। এব্যাপারে মকবুল হোসেন বাদী হয়ে ভুলু প্রামানিক, সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন,মধু আকন্দ, ও মিনহাজ উদ্দিনকে বিবাদি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে।
উত্তরকোণ
সারিয়াকান্দিতে পাট ক্ষেতের সাথে শত্রুতা

