সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম।। যাত্রী বেশে অটোরিকশাতে চড়ে কৌশলে চালককে ঘুমের ওষুধ খাওয়ার পর অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই এর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুন রাত একটা থেকে তিনটা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে অটো রিকশা ছিনতাই ও চোর চক্রের প্রধান হোতা ১) ফেরদৌস রহমান অন্তর(২৮), পিতাঃ ইন্তাজ আলী, ২) মাসুদ মিয়া (২৫), পিতাঃ সুলতান আলী উভয়ের ঠিকানাঃ দক্ষিণ ভারতের ছড়া, বংগসোনাহাট ইউনিয়নকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট হতে তিন (০৩) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আরেকজন পলাতক আসামি ৩) মোঃ মমিনুর রহমান (২৭), পিতাঃ বাচ্চু মিয়া, ঠিকানাঃ বাঁশজানি, পাথরডুবি ইউনিয়ন। পুলিশ জানায়, ৩১ মে সকাল ৮ টা হতে ১১:০০ টার মধ্যে ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া ৩ নং ওয়ার্ড নিবাসী অটোরিকশা চালক মোঃ রকি মিয়া (১৯) প্রতিদিনের মত তার অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহনের উদ্যেশ্যে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড হতে নাগেশ্বরী যাওয়ার পথে তিনজন যাত্রী তার অটোরিকশায় ওঠে। কিছু সময় পর এই যাত্রীরা অটোরিকশা চালক কে ফুঁসলিয়ে ঘুমের ঔষধ মেশানো কোমল পানীয় পান করায়। এতে অটোরিকশা চালক বেঁহুশ হয়ে পড়লে যাত্রীবেশে থাকা তিনজন দুষ্কৃতিকারী তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী অটোরিকশা চালকের নানা মোঃ রুস্তম আলী (৭৩) ভুরুঙ্গামারী থানায় এসে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত করে পুলিশ স্থানীয় একটি অটোরিকশা চুরি-ছিনতাইকারী চক্রের সন্ধান পায়। এই চক্রটি ভুরুঙ্গামারী থেকে নাগেশ্বরী মহাসড়কে যাত্রীবেশে অটো রিকশায় উঠে অন্যান্য যাত্রী ও চালকদের সাথে বিভিন্ন অপকর্ম করে। ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভুরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী উপজেলার থানাঘাট এলাকার খয়বর মোড়ে গত ১২ জুন রাত্রি ০১ টা হতে ০৩ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে অটো রিকশা ছিনতাই ও চোর চক্রের প্রধান হোতা ১) ফেরদৌস রহমান অন্তর(২৮), পিতাঃ ইন্তাজ আলী, ২) মাসুদ মিয়া (২৫), পিতাঃ সুলতান আলী উভয়ের ঠিকানাঃ দক্ষিণ ভারতের ছড়া, বংগসোনাহাট ইউনিয়নকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে তিন (০৩) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আরেকজন পলাতক আসামি ৩) মোঃ মমিনুর রহমান (২৭), পিতাঃ বাচ্চু মিয়া, ঠিকানাঃ বাঁশজানি, পাথরডুবি ইউনিয়ন। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজন জানান তারা গত ৩১ মে ২০২৬ তারিখে অটোরিকশাটি ছিনতাই করে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ বাজারের ফারুক এন্টারপ্রাইজ নামক শোরুমে বিক্রয় করেন। অটো রিকশাটি উদ্ধারের প্রক্রিয়া চলমান।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন চুরি ছিনতাই সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।।
উত্তরকোণ
১২ দিন পর পুলিশের হাতে অটোরিকশা চোর চক্র গ্রেফতার

