উত্তরকোণ

ঘোড়াঘাটে নিখোঁজ দুই কিশোর উদ্ধার, পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর

ঘোড়াঘাটে নিখোঁজ দুই কিশোর উদ্ধার, পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর

ঘোড়াঘাট, প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ হওয়ার একদিন পর দুই কিশোরকে উদ্ধার করেছে থানা পুলিশ। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল হাকিম তার ছেলে মো. তুহিন মিয়া এবং তুহিনের বন্ধু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বড়গ্রাম এলাকার মো. রাফিউল ইসলাম (১২) নিখোঁজ হওয়ার ঘটনায় ঘোড়াঘাট থানায় ১৪ জুন একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৮৪) দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুন সকাল আনুমানিক ১০টার দিকে দুই কিশোর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে বাড়িতে ফিওে না আশায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ঘোড়াঘাট থানার এসআই (নিঃ) মো. সাইফুল আলম , অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় পরিচালিত অভিযানে এসআই মো. সাইফুল আলম এবং এসআই ওয়াজিদ উল্লাহ সিদ্দিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে ১৫ জুন ঘোড়াঘাট পৌর এলাকার কুণ্ডু মার্কেট সংলগ্ন গাইবান্ধা মোড় এলাকা থেকে দুই কিশোরকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শিশু ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।

শেয়ার: