গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৩ই জুন-২০২৬ শনিবার ঢাকাস্হ একটি স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের সহধর্মিনী শিক্ষক লাভলী ইয়াসমিন লাকী কে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক ও দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামসুন নাহার জামান তালুকদার, তার কনিষ্ঠ পুত্র দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন সহ পরিবারের সদস্যবৃন্দ প্রমূখ।
উত্তরকোণ
ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ লাকীকে দেখতে সাবেক এমপি লালু

