গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে ১৩ই জুন ২০২৬ শনিবার বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী চৌকিদহ খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ রাজ্জাকুল আমিন তালুকদার রোকন। এসময় উপস্থিত ছিলেন নশিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহফুজার রহমান ফারুক, নশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আঞ্জু মন্ডল, বিএনপি নেতা আইনুল হক, আজম তালুকদার, রঞ্জু মিয়া, যুবদল নেতা রফিকুল ইসলাম নান্টু, আল মামুন, রাঙ্গা মিয়া, শামীম আহম্মেদ, নশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিন্নাত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, সদস্য আব্দুল কাইয়ুম, ছাত্রদল নেতা মাসুদ রানা, আবু তোহা ও ইস্ত্রি সরকার প্রমূখ।
উত্তরকোণ
গাবতলীতে নশিপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

